INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুর-গোড়াই  সড়কে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪

সখীপুর-গোড়াই সড়কে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হলো। 

নিহতরা সবাই সিএজি অটোরিকশার যাত্রীরোববার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ি ইনচার্জ হুমায়ূন কবীর জানান, বিকেলে সখিপুর থেকে একটি পিকআপ ভ্যান উপজেলার বাশতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হয়। গুরুতর আহত হন আরও একজন। 

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সি জানান, মরদেহ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর