INFO Breaking
Live
wb_sunny

Breaking News

উপজেলা নির্বাচনে অংশ নেবে কৃষক শ্রমিক জনতা লীগ

উপজেলা নির্বাচনে অংশ নেবে কৃষক শ্রমিক জনতা লীগ

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে কৃষক শ্রমিক জনতা লীগ। 
রবিবার(৪ ফেব্রুয়ারী) সকালে সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর সোনার তরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, গত সংসদ নির্বাচনে সরকার ভিন্ন কৌশলে ভোট নিয়ে গেছে। আমাদের ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। এসময় তিনি আরো বলেন, ভোটে হেরেছি বলে আমরা তো মরে যাইনি। ভোটে হারার পর আমাদের সমর্থন আরো ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই আমরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করবো।

এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন সহ সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করে তোলার আহবান জানান তিনি। 

কর্মীসভায় কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন করেন দলটির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি 
০১৫১৮-৩০১২৮৯
০৪-০২-২০২৪
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর