INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে পাঁচ ইটভাটা মালিকের ২৫ লাখ জরিমানা

টাঙ্গাইলে পাঁচ ইটভাটা মালিকের ২৫ লাখ জরিমানা

 
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় টাঙ্গাইলে পাঁচ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি চুল্লি ও কাঁচা ইট ধ্বংস করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী মধুপুর ও ঘাটাইল উপজেলায় পরিবেশের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

জমির উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মধুপুরের দড়িহাতিল এলাকার মেসার্স মধুপুর ব্রিকস ও মেসার্স তিতাস ব্রিকস, কুড়ালিয়ার মেসার্স আশা ব্রিকস ও মেসার্স সিটি ব্রিকস, ঘাটাইলের রসুলপুরের মেসার্স সালাম/সাগর ব্রিকস মালিককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও ঘাটাইলের মেসার্স তিতাস ব্রিকস ও মেসার্স যমুনা ব্রিকসের চুল্লি ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।


#credit - Jagonews

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর