INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে বল্লা করোনেশন স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

কালিহাতীতে বল্লা করোনেশন স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতিতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের ১১৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। " বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ গৌরবময়" স্লোগানে  ৩১ ফেব্রুয়ারী  বুধবার সকালে বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতীযোগীতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও  বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির।

বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাজ্জাৎ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশিদুল হাসান লাভলু,বল্লা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সরোয়ার হোসনে আনিছ,বল্লা স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক মোশারফ হোসেন রঞ্জু,পরিচালনা পরিষদের সদস্য, মো.আলী হোসেন, আছির উদ্দিন, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম,শহিদুল ইসলাম শহিদ ,ইউপি সদস্য নাসিমা আক্তার, আবু বক্করসহ শিক্ষক শিক্ষার্থীরা ছিলেন। 

৪৬ টি  ইভেন্ট প্রতিযোগীতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর