সখীপুর
সখীপুরে সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার(২৪ জানুয়ারি ) সকালে উপজেলার কালিয়া (আলমগীরনগর) এবং বগাপ্রতিমা এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির,
লাবীব গ্রুপের একাউন্ট অফিসার আয়েতুল্লাহ, লাবীব গ্রুপের কর্মকর্তা মাইনুল ইসলাম মুক্তা,নজরুল সিকদার, প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির জানান, দেশব্যাপী চলমান তীব্র শৈত্যপ্রবাহে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত। তিনি আরো জানান, আজ ৩য় ধাপে সখীপুর উপজেলার দুটি পয়েন্টে (কালিয়া ও বগাপ্রতিমা এলাকায়) ১ হাজার কম্বল ও ২ হাজার সোয়েটার বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।
সোহেল রজত
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৯-০১-২০২৩
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন