INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ঘাটাইলে তেলবাহী ট্রাক-মাহিন্দ্রের সং*ঘ*র্ষে নি*হ*ত ২, আহত ৫

ঘাটাইলে তেলবাহী ট্রাক-মাহিন্দ্রের সং*ঘ*র্ষে নি*হ*ত ২, আহত ৫

টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী ট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে এনজিওকর্মীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক জেলা মহাসড়কের উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। তার বাড়ী ধনবাড়ী। সে ঘাটাইলে আশা এনজিও ম্যানেজার।

এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানায়, তেলবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই ১ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর