INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালিহাতীতে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

এসময় উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, সহকারী শিক্ষা অফিসার আব্দুল আউয়াল খান, মীর সাইফুল ইসলাম, শামীমা শবনম ও সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা নাসরিন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, হাতের লেখা একটা শিল্প। এই সুন্দর শিল্প চর্চায় শিশু শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই উপজেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৪৯ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর