INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরের ফাইল্যার মেলায় মদ নিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার ২

সখীপুরের ফাইল্যার মেলায় মদ নিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার ২

টাঙ্গাইলের সখীপুরে ফাইলা পাগলার মেলায় পলিথিনে ভরে ২৬ লিটার চোলাই মদ নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। কিন্তু পথেই তাঁরা পুলিশের হাতে গ্রেপ্তার হন। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতুয়া নয়াপাড়া এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবু হানিফ (৪১) সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সানবান্দা এলাকার ও আয়নাল হক (৪৫) ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার বাসিন্দা। 

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, হানিফ ও আয়নাল তাঁদের কাছে থাকা ২৬ লিটার চোলাই মদ দাড়িয়ারপুর ফাইলা পাগলার মেলায় বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন। 

কিন্তু পথে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের কাছে তারা ধরা পড়েন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ফাইলার মেলাকে কেন্দ্র করে মাদক কারবারীদের আনাগোনা বেড়ে যায়। তাই শুরু থেকেই আমরা মেলাটি কঠোর নজরদারির মধ্যে রেখেছি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।’
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর