INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বিকেলে মোটরসাইকেলযোগে তিনজন আরোহী হাতিয়া রেল ক্রসিং পারাপার হওয়ার সময় রংপুর এক্সপেস ট্রেনের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, নিহত ও আহতের পরিচয় জানতে পারেনি। তবে, চেষ্টা করতেছি পরিচয় জানার জন্য। আহত ব্যক্তিরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর