INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপু্রে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

সখীপু্রে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ নভেম্বর) উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া জিএনবি সিডিপি প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, গুড নেইবার্স সোস্যাল ইকোনমি ইউনিটের প্রধান অখিল বাড়ই, ইস্টার্ন এরিয়া প্রধান রেমোরনি হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমদ, গুড নেইবারসের প্রোগ্রাম অফিসার ঝর্ণা খাতুন ও হেলথ অফিসার ডা. বিদ্যুৎ চন্দ্র নাথ প্রমুখ।
সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি 
০১৫১৮-৩০১২৮৯
২৩-১১-২০২৩
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর