INFO Breaking
Live
wb_sunny

Breaking News

আরও দুর্বল ঘূর্ণিঝড় ‘হামুন’, এদিকে চট্টগ্রাম উপকূল অতিক্রম

আরও দুর্বল ঘূর্ণিঝড় ‘হামুন’, এদিকে চট্টগ্রাম উপকূল অতিক্রম

প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ শক্তি ক্ষয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর অগ্রভাগ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম শুরু করেছে। এটি শেষ রাত নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায়  এ তথ্য জানান। তিনি বলেন, ‘হামুন’ আরও দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। 
এটি সন্ধ্যা ৬টার কিছু পরে উপকূল অতিক্রম শুরু করেছে।চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্রবন্দরে ৭ নম্বর ও মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপৎসংকেত বহাল রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ।

আরএমএম/এমএএইচ/এএসএম
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর