INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ছয় নেতাকর্মীকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

সংগঠনের আদর্শ পরিপন্থি হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়। বুধবার (১৬ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত তৃণমূল নেতাকর্মীরা হলেন: আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম, কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান মাইনুর।

বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, সংগঠনের আদর্শের পরিপন্থি কাজে যুক্ত থাকায় ৬ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা বাংলাদেশ ছাত্রলীগের সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি জানান, ‘এ রকম আরও কিছু স্ক্রিনশট আমাদের কাছে আসছে। আমরা তাদের ব্যাপারেও খুব দ্রুতই সিদ্ধান্ত নেব। প্রথমে আমরা তাদের সাময়িক বহিষ্কার করেছি। তাদের বহিষ্কারাদেশ চূড়ান্ত করার জন্য আমরা কেন্দ্রের কাছে সুপারিশ করব।’
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর