INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতী কমিউনিটি সেণ্টারে আগুন

কালিহাতী কমিউনিটি সেণ্টারে আগুন

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেণ্টারে সোমবার (১৪ নভেম্বর) বিকাল ৩ টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


কালিহাতী ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, সোমবার বিকাল সোয়া তিন টার দিকে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তারা কালিহাতী অডিটরিয়াম কাম কমিউনিটি সেণ্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকা-ের সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারীদের জ্বলন্ত বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


কালিহাতী অডিটরিয়াম কাম কমিউনিটি সেণ্টারের ইজারাদার রাজিব শেখ জানান, আগুনের কারণে তার প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর