INFO Breaking
Live
wb_sunny

Breaking News

অসুস্থ হয়ে পড়েছেন শাকিব খান

অসুস্থ হয়ে পড়েছেন শাকিব খান

বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ঢালিউডে কানাঘুষা চলছে। বুবলীর সন্তানের বাবা কে? অনেকেই অভিযোগের আঙুল তুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের দিকে। তিনিই নাকি বুবলীর সন্তানের বাবা। অনেকেই বলছেন অপু বিশ্বাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে আবারও।

এই ঘটনার পুরো দেশ তোলপাড়। সোশ‌্যাল মিডিয়াতে শাকিব খানকে ইঙ্গিত করে বইছে নিন্দা ও সমালোচনার ঝড়।

এবার জানা গেল নতুন খবর। এসব ঘটনার চাপ সইতে না পেরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন শাকিব খান। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন এই নায়ক। শরীরের রক্তচাপ কমে গেছে তার। তাই তাকে থাকতে হচ্ছে বেড রেস্টে। শাকিবের অসুস্থতার খবরটি নিশ্চিত করেছে ঘনিষ্ঠ এক সূত্র।

সূত্র জানায়, হঠাৎ করেই শাকিব খান অসুস্থ হয়ে পড়েছেন। যার ফলে তাকে বিশ্রামে থাকতে হবে। এই সময় তিনি বাসা থেকে অন্য কোথাও যাচ্ছেন না। আপাতত কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন।

মঙ্গলবার শাকিবের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল। এদিন শাকিব-অপুসহ পরিবারের সবাই মিলে কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করেন।
একইদিন নিজের ফেসবুকে বেবি বাম্পের ছবি শেয়ার করেন চিত্রনায়িকা বুবলী।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর