INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে রাস্তার পাশ থেকে  যুবকের লাশ উদ্ধার

কালিহাতীতে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই মোড়ে এক যুবকের লাশ পাওয়া গেছে।
০৬ এপ্রিল শুক্রবার সকালে স্থানীয়রা দেখে কালিহাতী থানায় খবর দেয়।
ঢাকা টাংগাইল রোড়ে যানবাহনের চাপ থাকায় গোড়াই থেকে  সখিপুর হয়ে কালিহাতীর সরু রাস্তা দিয়ে উত্তরবঙ্গে যাতায়াত করছে ঘরমুখো মানুষ। 
পুলিশ এসে লাশটি উদ্ধার করলে লাশের সাথে এনআইডি কার্ডের পাওয়া যায়, এনআইডি কার্ডের তথ্য মতে পাবনা জেলার চাটমোহর উপজেলার কয়ড়াপাড়া গ্রামের মোতালেব ছেলে রানা ইসলাম(২৬)।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার্স ইনচার্জ জাকির হোসেন যানান, পরিবারকে খবর দেওয়া হয়েছে  লাশটি ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর