INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে গুড নেইবারসের উদ্যোগে 'আমার প্রতিজ্ঞা' দিবস পালিত

সখীপুরে গুড নেইবারসের উদ্যোগে 'আমার প্রতিজ্ঞা' দিবস পালিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের সখীপু্রে গুড নেইবারস বাংলাদেশ, সখীপুর সিডিপির উদ্যোগে 'আমার প্রতিজ্ঞা' দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার (৫ মে) বিকেল ৪ টায় কালিয়ান পাড়া সিডিপি প্রাঙ্গনে এ দিবস পালন করা হয়।

সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.আনোয়ার হোসেন। গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মজিবর ও সিডিপি প্রোগ্রামের সহকারী ম্যানেজার ঝর্ণা খাতুন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থী , অভিভাবক, ও শিক্ষক এ 'আমার প্রতিজ্ঞা' অংশগ্রহণ করেন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর