INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে মুক্তিবাহিনী দিবস পালন

সখীপুরে মুক্তিবাহিনী দিবস পালন

সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে 
মুক্তিবাহিনী দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ডাকবাংলো চত্বরে এ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা এম ও গণি, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার খোকা, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সহকারি কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ প্রমুুখ। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার মুক্তিযোদ্ধারা,জনপ্রতিনিধি, শিক্ষক মন্ডলী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য প্রয়াত চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০ জন শিক্ষার্থীকে নিয়ে ২০শে এপ্রিল ১৯৭১সালে সখীপুরে প্রথম মুক্তিবাহিনী গঠন করেন
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর