INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির কমিটি গঠন

সখীপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির কমিটি গঠন


সখীপুর ( টাংগাইল), প্রতিনিধি 
বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ)
 সখীপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ এপ্রিল শনিবার বিকেল চারটায় সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি সকল সদস্য, সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইনকে সভাপতি এবং কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নির্বাচিত সভাপতি কাইউম হোসাইন মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে দিয়েই শিক্ষক সমিতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য তিনি সকল শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর